মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২১ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান-২) দ্বিতীয় পর্ব

0

Madhyamik physical science suggestion 2021 pdf download. 

Most important suggestion for madhyamik physical science exam. Madhyamik physical science suggestions.

Madhyamik Suggestion
Madhyamik physical suggestion

❒ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২১
⬤ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান-২) 
❒ পর্ব :- দ্বিতীয়
● অধ্যায় সমূহ :- পঞ্চম - ষষ্ঠ
❍ প্রশ্নের মান - ২

❒ বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২) 
              
      ।। পঞ্চম অধ্যায় ।।
     ▧ আলো ▧
    
1. ফোকাস কাকে বলে?
Ans. গোলীয় দর্পণের ওপর একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে দর্পণের উপর পড়লে প্রতিফলনের পর তারা প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে মুখ্য ফোকাস বা ফোকাস বলে।

2. আলোর প্রতিসরণ কাকে বলে?
Ans. আলোকরশ্মি যখন একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের ওপর তির্যকভাবে পড়ে তখন ওই দ্বিতীয় মাধ্যমের বিভেদতল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। ওই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।

3. প্রতিসরণ কোণ কাকে বলে?
Ans. প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোন উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলে।

4. প্রতিসারক কোণ কাকে বলে?
Ans. প্রতিসারক কোণ : দুটি প্রতিসারক তল মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে প্রিজমের প্রতিসারক কোণ বলে।

5. লেন্সের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে?
Ans. বক্রতা ব্যাসার্ধ (Centre of curvature) : লেন্সের কোনো গোলীয় তল যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলে।

6. অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন?
Ans. অবতল লেন্স আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে বলে অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। মাধ্যমের প্রতিসরাঙ্কে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি হলে উত্তল লেন্স

অপসারী লেন্সের মতো এবং অবতল লেন্স অভিসারী লেন্সের মতো আচরণ করে।

7. ফোকাস দূরত্ব কাকে বলে? অথবা, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বলতে কী বোঝো? চিত্রের সাহায্যে দেখাও।
Ans. লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব (OF) বলে। একে ' f ' চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।

8. সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন?
Ans. সবুজ পাতার ওপর সাদা আলো পড়লে পাতাগুলি সবুজবর্ণের আলো ছাড়া অন্য সকল বর্ণের আলো শোষণ করে নেয় কিন্তু সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করে ফলে পাতাগুলি সবুজ দেখায়।

9. নীল কাচের মধ্য দিয়ে তাকালে একটি লাল ফুলকে কালো দেখায় কেন?
Ans. লাল ফুল সাদা আলোর কেবলমাত্র লাল বর্ণের প্রতিফলিত করে, বাকি বর্ণগুলি শোষণ করে। লাল ফুল থেকে নির্গত লাল বর্ণ নীল কাচ কর্তৃক শোষিত হওয়ায় চোখে কোনো আলো এসে পৌছায় না। তাই নীল কাচের মধ্য দিয়ে তাকালে। লাল ফুলকে কালো দেখায়।

10. তরঙ্গদৈর্ঘ্যের সংজ্ঞা দাও।
Ans. কম্পাঙ্ক : এক সেকেন্ডে কোনো মাধ্যমের মধ্যে যতগুলি পূর্ণতরঙ্গেগর সৃষ্টি হয়—সেই সংখ্যাকেই ওই তরঙ্গেগর কম্পাঙ্ক বলে। কম্পাঙ্কের SI একক হল হার্জ (hertz বা Hz)।

11. আলোর বিক্ষেপণ কাকে বলে?
Ans. বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসীয় অণু অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট সূর্যালোক শোষণ করে এবং শোষিত আলোকরশ্মিকে চর্তুদিকে বিস্তার ঘটায়, এই পদ্ধতিতে আলোর চারদিকে বিস্তৃত হওয়াকেই আলোর বিক্ষেপণ বলে।

12. কোনো সবুজ বস্তুকে সাদা আলোর দ্বারা আলোকিত করলে সবুজ দেখায় কেন? বস্তুটিকে হলুদ আলোর দ্বারা আলোকিত করলে বস্তুটির রং কী দেখাবে?
Ans. সবুজ বস্তুর উপর সাদা আলো পড়লে বস্তুটি সবুজ বর্ণের আলো প্রতিফলিত করে। এবং অন্যান্য বর্ণের আলো শোষণ করে। সেজন্য বস্তুটিকে সবুজ দেখায়। বস্তুটিকে হলুদ আলোর দ্বারা আলোকিত করলে বস্তুটি ওই আলো শোষণ করে নেবে। ফলে বস্তুটিকে কালো দেখাবে।               


     ।। ষষ্ঠ অধ্যায় ।।
     ▧ চলতড়িৎ ▧

1. পজিটিভ এবং নেগেটিভ তড়িৎ কীভাবে উৎপন্ন হয় ?
Ans. কোনো মৌলিক পদার্থের সুস্থির পরমাণুর মধ্যে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। ইলেকট্রনগুলি নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত ও প্রোটনগুলি পজিটিভ বা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। ইলেকট্রনের হ্রাস-বৃদ্ধির দ্বারা কোনো পদার্থে তড়িৎ এর প্রকৃতি নির্ধারিত হয়। যে পদার্থ থেকে ইলেকট্রন অপসারিত হবে সেটি ধনাত্মক বা পজিটিভ তড়িৎগ্রস্ত এবং যে পদার্থটি ইলেকট্রনের আধিক্য ঘটবে সেটি ঋণাত্মক বা নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে।

2. উচ্চবিভব বলতে কী বোঝো ?
Ans. উচ্চবিভব: কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত থাকলে সেই ক্ষেত্রটি উচ্চবিভবে আছে বলা হয়।

3. সিজিএস ও এসআই পদ্ধতিতে তড়িৎবিভবের একক কী
Ans. সিজিএস পদ্ধতিতে তড়িৎবিভবের একক esu বা স্যাটভোল্ট। এস আই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক ভোল্ট।

4. দুটি বিন্দুর বিভবপার্থক্য 100 ভোল্ট বলতে কী বোঝো ?
Ans. দুটি বিন্দুর বিভবপার্থক্য 100 ভোস্ট বলতে বোঝায় এই যে, এক বিন্দু থেকে অপর

বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক তড়িদাধানকে নিয়ে যেতে 100 জুল কার্য করতে হয়।

5. কোনো কোশের তড়িচালক বল বলতে কী বোঝো ?
Ans. তড়িৎচালক বল (EMF): যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করে, তাকে তড়িচালক বল ।

6. ‘একটি কোশের তড়িচালক বল 1.5 ভোল্ট-এর অর্থ কী ?
Ans. কোনো কোশের তড়িচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে, কোশটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িদাধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয়।

7. 'তড়িৎ প্রবাহমাত্রা’ কাকে বলে ?
Ans. পরিবাহীর যে-কোনো প্রথচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ড যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা বলে।

8. তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক এককের সংজ্ঞা দাও ।
Ans. তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক অ্যাম্পিয়ার।

আাম্পিয়ার: কোনো পরিবাহীর যে-কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেণ্ডে এক কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে ওই তড়িৎ প্রবাহমাত্রাকে এক অ্যাম্পিয়ার বলে।

9. সমপ্রবাহের সংজ্ঞা দাও এর উৎস কী ?
Ans. সমগ্রবাহু : তড়িৎপ্রবাহ যদি সব সময় একই দিকে হয়, তবে সেই তড়িৎপ্রবাহকে সমপ্রবাহ বলে। এর উৎস তড়িৎ কোশ।

10. ওহমের সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো
Ans. ওহমের সূত্রটিকে লেখচিত্রে প্রকাশ করলে এটি একটি মূলবিন্দুগামী সরলরেখা হয়। অনুভূমিক অক্ষ বরাবর বিভব (V) ও উল্লম্ব অক্ষ বরাবর প্রবাহমাত্রা (I) নির্দেশ করে অঙ্কিত সরলরেখার নীতির অন্যোন্যক পরিবাহীটির রোধের মান নির্দেশ করে।

11. পরিবাহীর রোধ পরিবাহীর উপাদান ও উষ্ণতা উপর কীভাবে নির্ভর করে ?
Ans. পরিবাহীর উপাদান ; পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ অপরিবর্তিত রেখে যদি উপাদান পরিবর্তন করা হয় রোধও পরিবর্তিত হয়। যেমন— সমউষ্ণতা সমদৈর্ঘ্য ও সমপ্রস্থচ্ছেদের রুপার তারের রোধ তামার তারের রোধের চেয়ে কম।

12. তামার রোধাক 1.78 106 ওহম-সেমি বলতে কী বোঝো ?
Ans. ‘তামার রোধাঙ্ক 1.78 x 10-6 ওহম-সেমি’ বলতে বোঝায় যে, নির্দিষ্ট তাপমাত্রায় এক সেন্টিমিটার বহুবিশিষ্ট একটি তামার ঘনকের দুটি বিপরীত তলের মাঝের রোধ 1.78 x 10-6 ওহম।

13. দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি পরিবাহী ও অন্তরকের উদাহরণ দাও।
Ans. দৈনন্দিন জীবনে ব্যবহৃত পরিবাহীগুলি হল— লোহা লোহার সংকর ধাতু, তামা সোনা ইত্যাদি। অন্তরকগুলি হল- কাচ, রবার, কাগজ, পিভিসি ইত্যাদি।

14. উষ্ণতার সঙ্গেগ অতিপরিবাহীর রোধাকের পরিবর্তনের লেখচিত্র কীরূপ হবে ?
Ans. উষ্ণতা সঙ্গে অতিপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র দেখানো হল।

15. একটি পরিবাহীতে তড়িপ্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তা কীসের উপর নির্ভর করে?
Ans. পরিবাহীতে উৎপন্ন তাপ- (i) পরিবাহীর তড়িৎ প্রমাহমাত্রা, (ii) পরিবাহীর রোধ (iii) তড়িৎপ্রবাহের সময়ের উপর নির্ভর করে।

16. সমপ্ৰথচ্ছেদ বিশিষ্ট একটি লম্বা ও একটি ছোটো তামার তারের মধ্য দিয়ে একই সময় একই পরিমাণ তড়িৎ পাঠালে কোন তারটি বেশি উত্তপ্ত হবে ও কেন ?
Ans. সমপ্রথচ্ছেদ বিশিষ্ট একটি লম্বা ও একটি ছোটো তামার তারের মধ্য দিয়ে একই সময় একই পরিমাণ তড়িৎ পাঠালে লম্বা তারটি বেশি উত্তপ্ত হবে।

কারণ আমরা জানি, = অর্থাৎ একই উপাদান ও একই বিশিষ্ট তারের রোধ ওর দৈর্ঘ্যের সমানুপাতিক। লম্বা তারটির রোধ ছোটো তারটির রোধ অপেক্ষা বেশি হয়। আবার জুলের সূত্রানুযায়ী, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ও তড়িৎপ্রবাহের সময় অপরিবর্তিত থাকলে, পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়। অর্থাৎ, পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়। অর্থাৎ, পরিবাহীর রোধ বেশি হলে ওতে উৎপন্ন তাপের পরিমাণ বেশি হবে। লম্বা তারটির রোধ বেশি হওয়ায় লম্বা তারটি বেশি উত্তপ্ত হবে।

17. ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন?
Ans. ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহারের কারণ

(i) নাইক্রোম হল নিকেল (Ni), ক্রোমিয়াম (Cr) ও লোহার (Fe) সংকর ধাতু। এর গলনাঙ্ক রোধাঙ্ক খুব বেশি হয়। রোধাঙ্ক বেশি হওয়ায় রোধও বেশি। আবার রোধ বেশি হওয়ায় জুলের সূত্রানুযায়ী, তড়িৎপ্রবাহের ফলে তারটিতে বেশি তাপ উৎপন্ন হয়। আর গলনাঙ্ক বেশি হওয়ায় উচ্চ তাপমাত্রাতেও তারটি গলে যায় না।

(ii) উচ্চ উষ্ণতাতেও নাইক্রোম বায়ুর সংস্পর্শে এলে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না।

18. ফিউজ তারের বৈশিষ্ট্য কী? এটি কেন ব্যবহার করা হয় ?
Ans. বৈশিষ্ট্য : ফিউজ তারের রোধাঙ্ক উচ্চ মানের এবং গলনাঙ্ক কম।

ব্যবহার : অতিরিক্ত তড়িৎপ্রবাহজনিত ক্ষতি থেকে ফিউজ তার বাড়ির বৈদ্যুতিক লাইন ও লাইনের সঙ্গে যুক্ত যন্ত্রপাতিকে রক্ষা করে।

19. শর্ট সার্কিট’ বলতে কী বোঝো ?
Ans. ‘শর্ট সার্কিট' : কোনো কারণে কোনো তড়িৎ বর্তনীর লাইন দুটির মধ্যে সরাসরি সংযোগ ঘটলে বর্তনীর রোধ প্রায় শূন্য হয়। একে শর্ট সার্কিট বলা হয়। শর্ট সার্কিট হলে বর্তনীতে প্রবাহমাত্রা খুব বেড়ে যায়। ফলে লাইনে প্রচুর তাপ উৎপন্ন হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।

20. তড়িৎশক্তির এসআই একক কী? এর সংজ্ঞা দাও।
Ans. তড়িৎ শক্তির এসআই একক জুল।

জুলঃ 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধানকে 1 ভোস্ট বিভবপার্থক্য অতিক্রম করতে যে কার্য করতে হয় তাকে 1 জুল বলে।

21. CFL ও LED -র পুরো নাম কী ?
Ans. CFL-এর পুরো নাম Compact Fluorescent Lamp.

LED -এর পুরো নাম Light Emitting Diode.

22. দক্ষিণ হস্ত মুষ্টি সূত্রটি বিবৃত করো।
Ans. দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র: একটি তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে যদি এমনভাবে মুষ্টিবদ্ধ করা হয় যাতে বুড়ো আঙুল তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে অন্য আগুলগুলির অগ্রভাগ উৎপন্ন চৌম্বকক্ষেত্রের বলরেখার অৰ্থাৎ চৌম্বকক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে।

23. তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বলতে কী বোঝো ?
Ans. তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্ৰিয়া : তড়িৎপ্রবাহ যেমন চুম্বকের উপর ক্রিয়া করে চুম্বক মেরুকে বিক্ষিপ্ত করার সময় ওর ওপর একটি বল প্রয়োগ করে। এই কারণে পরিবাহী নিজ অবস্থান থেকে বিক্ষিপ্ত হয়। একেই তড়িৎপ্রবাহের উপর। চুম্বকের ক্রিয়া বলে।

24. বার্লোরচন্দ্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন?
Ans. বার্লোরচক্র পরিবর্তী প্রবাহে (AC)কাজ করে না। কারণ বালোরচক্র তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া’ এই নীতির উপর প্রতিষ্ঠিত। চুম্বকক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত দিকে হলে চক্রের ঘূর্ণনের অভিমুখ বিপরীত হবে। পরিববর্তী প্রবাহে (AC)তড়িৎ প্রবাহের অভিমুখ প্রতি মুহুর্তে পরিবর্তিত হয়। এক্ষেত্রে চক্রটি একবার একদিকে ও পরে বিপরীত দিকে ঘুরতে চেষ্টা করবে। ফলে চক্রের ঘূর্ণন হবে না। কেবলমাত্র সমপ্রবাহে (DC)-তে বালোরচক্র কাজ করবে।

25.বৈদ্যুতিক মোটরের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়?
Ans. বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায় :

(i) আর্মেচারের মধ্যে তড়িৎপ্রবাহের মাত্রা বাড়িয়ে ।
(ii) আর্মেচারের তারের পাকসংখ্যা বাড়িয়ে ।
(iii) ক্ষেত্র চুম্বকের চৌম্বকশক্তি বাড়িয়ে ।

26. লেঞ্জের সূত্র বিবৃত করো।
Ans. লেঞ্জের সূত্র : তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ এমন হয় যে, যে কারণে আবিষ্ট তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহমাত্রা সর্বদা সেই কারণকে বাধা দেয়।

27. পরিবর্তীপ্রবাহ কী? পরিবতী প্রবাহের ক্ষেত্রে প্রবাহমাত্রা সময়-লেখচিত্রটি কীরূপ ?
Ans. পরিবর্তী প্রবাহ: যে তড়িৎ প্রবাহমাত্রা নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করে এবং সময়ের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে মান পরিবর্তন করে তাকে পরিবর্তী প্রবাহ বলে।

28. খ্রিপিন প্ল্যাগ কী? এটি কোন কাজে ব্যবহার করা হয়?
Ans. থ্রি-পিন প্ল্যাগ : যে প্ল্যাগে তিনটি পিনের ব্যবস্থা থাকে তাকে প্লি-পিন প্ল্যাগ বলে। ওপরের বড়ো ছিদ্রটি আর্থ কানেকশনের জন্য ডান দিকের ছিদ্রটি লাইভ তারের এবং বামদিকের ছিদ্রটি নিউট্রাল তারের কানেকশনের জন্য।

29. আর্থ তারের বৈশিষ্ট্য কী ?
Ans. আর্থ তারের বৈশিষ্ট্য : তারের রোধ কম হওয়া উচিত। কারণ তারের মধ্য দিয়ে নির্দিষ্ট সীমার বেশি তড়িৎপ্রবাহ হলে সার্কিটের ফিউজ তারটি পুড়ে গিয়ে লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

30. থ্রি -পিন প্লাগ টপের সঙ্গে লাগানো তার তিনটির অন্তরক আবরণের রং কী কী ?
Ans. বৈদ্যুতিক লাইনে তিনটি অন্তরিত তামার তার ব্যবহৃত হয়। তারগুলিকে চেনার জন্য তারের আবরণের তিনটি আলাদা রং নির্দিষ্ট করা হয়। একে তারের বর্ণ সংকেত বলে। নতুন আন্তর্জাতিক নিয়মানুসারে লাইভ তারকে বাদামি, নিউট্রাল তারকে হালকা নীল ও আর্থ তারকে সবুজ বা হলুদ বর্ণের করা হয়।
  

❐ কেন আমাদের সাজেশন গুরুত্বপূর্ণ?

❍ আমদের সাজেশনের বৈশিষ্ট্য ❍

১) ৯০% প্রশ্ন কমন ।
২) অধ্যায় ভিত্তিক প্রশ্নের সংযোজন ।
৩) প্রতিটি বিষয়ে প্রশ্নের উত্তর আলোচনা 
৪) টেস্ট ও ফাইনালের নমুনা প্রশ্নপত্র ।
৫) বিগত বছরের প্রশ্নপত্র ।
৬) অনলাইন টেস্ট এর সুবিধা।
৭) মক্ টেস্ট এর প্রশ্নপত্র ।
৮) অনুশীলনীর সমাধান ।
৯) প্রতিদিন এর অনুশীলনীর অভ্যাস
১০) "To The Point " এ উত্তর। 
⬤ WBBSE MADHYAMIK SUGGESTION PROBABILITY.

❍ Upto 90% questions will be in Madhyamik exam.
❍ We suggest this suggestion to carry good marks in Madhyamik 2021 history examination.

Contact Us:-

মাধ্যমিক 2021 পরীক্ষা প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের সাজেশান্ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন উল্লিখিত নম্বরে ।
 ❐ 7550814404
 shubhadipmvv@gmail.com

        ❐ Thanks for visiting our website. ❐

Post a Comment

0 Comments
close