মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২১ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান- 3) প্রথম পর্ব

0

West Bengal Madhyamik 2021 Physical ScienceSuggestion for WBBSE Class 10 Exam. Get West Bengal Madhyamik Physical Science Suggestion 2021most important questions for test and final Exam. Upto 90% common questions in final exam/ Madhyamik exam.

Madhyamik Physical Science Suggestion
Madhyamik Physical Science Suggestion


❒ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১ বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-3)   পর্ব- 1

● অধ্যায় সমূহ : প্রথম - তৃতীয়

❍ প্রশ্নের মান - 3
❒ বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-3) 


          ।। প্রথম অধ্যায় ।।
        ▧ পরিবেশের জন্য ভাবনা 

1. কী কী কারণে ওজোন গহ্বর সৃষ্টি হয় ?
Ans. প্রাকৃতিক কারনে ও মনুষ্যসৃষ্টি কারনে ওজোন গহ্বর সৃষ্টি হয়ে থাকে। মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে ক্লোরোফ্লুরোকার্বন (CFC) যৌগসমূহ, নাইট্রোজেনের অক্সাইডসমূহ (NO, NO2 NO3 ইত্যাদি), হ্যালোন যৌগসমূহ যেমন- হ্যালোন 1211 ও হ্যালোন 1301) ওজোন স্তরের বিনাশ ঘটায়।
 
2. স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দাও।
Ans. স্ট্র্যাটোস্ফিয়ার (Stratosphere) : ট্রপোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 20 কিমি থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হল স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে বাতাসের পরিমাণ কম এবং ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় এই স্তরকে শান্তমণ্ডল বলে। এই স্তরে কোনো বায়বীয় গোলযোগ না ঘটায় এই স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করে। এই স্তরের ওপরের দিকের উষ্ণতা 0°CI
 
3. মিথেন হাইড্রেট কী?
Ans. মিথেন হাইড্রেট হল এক ধরনের কঠিন ক্ল্যাথরেট যৌগ, যা জল অণু (H2O) দিয়ে গঠিত বরফের মতো। কেলাসের মধ্যে অধিক পরিমাণে মিথেন (CH4) আবদ্ধ হয়ে এটি সৃষ্টি হয়। সংকেত CH4. 5.7 H2O বা 4CH4. 23H2O। এটি সমুদ্রের ভূগর্ভস্থ স্তরে থাকে। মিথেন হাইড্রেটকে চাপ হ্রাস বা উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়। এক লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে STP-তে প্রায় 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। ভবিষ্যাতে জ্বালানি সংকট মোকাবিলায় এটি বিশেষ সহায়ক হবে।
 
4. ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠলে বায়ুর চাপের কী পরিবর্তন হয় তা কারণসহ উল্লেখ করো।
Ans. ভূপৃষ্ঠে সমুদ্রতল বরাবর বায়ুর চাপ সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমতে থাকে ফলে বায়ুর চাপও কমতে থাকে। ভূপৃষ্ঠা থেকে প্রতি কিমি ওপরে উঠলে বাতাসের চাপ পায় ৪.5 সেমি কমে যায়। সমুদ্র সমতলে চাপ যতটা থাকে পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ তার চেয়ে অনেক কম হয়।

5. গ্রিনহাউস এফেক্ট কাকে বলে?
Ans. গ্রিনহাউস প্রভাব বা এফেক্ট হল পরিবেশকে দূষিত করার একটি অন্যতম পদ্ধতি। বায়ুমণ্ডলে মূলত CO2 -এর ঘনত্ব বৃদ্ধির জন্যই পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ঘটনাকে বলে গ্রিনহাউস প্রভাব বা এফেক্ট। 

6. গ্রিনহাউস গ্যাস কাকে বলে ? কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
Ans. গ্রিনহাউস গ্যাস : বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসের উপস্থিতির জন্য গ্রিনহাউস ক্রিয়া সংঘটিত হয় তাদের গ্রিনহাউস গ্যাস বলে। যেমন- CO2 (প্রধান), জলীয় বাষ্প, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে।

7. জ্বালানি কাকে বলে?
Ans. জ্বালানিঃ যেসব দাহ্যবস্তুর দহনের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি বলে। সাধারণ কার্বন ঘটিত জ্বালানির মধ্যে কার্বন কিংবা কার্বন ও হাইড্রোজেন যুক্ত অবস্থায় থাকে। জ্বালানির দহনের সময় জ্বালানির মধ্যে উপস্থিত কার্বন ও হাইড্রোজেনের সঙ্গে বায়ুর অক্সিজেনের তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়া ঘটে। ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়।

8. জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও।
Ans. উদ্ভিদ ও জীবজন্তুর দেহবশেষ থেকে উৎপন্ন জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন— কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস।

9. বায়োমাস বা জীবভর বলতে কী বোঝো? এটি কী কাজে ব্যবহার করা হয়?
Ans. বায়োমাস বা জীবভর বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলের মোট ভর জীবভরের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে অবস্থান করে। উদ্ভিজ্জ জীবভর, যেমন- কাঠ, পাতা, ডালপালা আগাছা ইত্যাদি এবং প্রাণীজ জীবভর, যেমন মৃত প্রাণীদেহ, প্রাণীর মল-মূত্ৰ ইত্যাদি। উদ্ভিজ্জ জীবভরকে সরাসরি জ্বালিয়ে অথবা কাঠকয়লায় পরিণত করার পর তা জ্বালিয়ে আমরা তাপশক্তি পেয়ে থাকি। এই তাপশক্তির সাহায্যে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎশক্তি উৎপন্ন করা হয়।
________________________________________________________________________________
 
  ।। দ্বিতীয় অধ্যায় ।। 
 ▧ গ্রাসের আচরন ▧
 
 

1. পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরিতলে আসে তখন তার আয়তন বেড়ে যায় কেন?

Ans. পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরিতলে আসে তখন তার আয়তন বৃদ্ধি পায়- পুকুরের তলদেশে উৎপন্ন বুদবুদ হল গ্যাসীয় পদার্থ। এখন পুকুরের তলদেশে জলের গভীরতা বেশি হওয়ায় সেখানে জলের চাপ বেশি হয় এবং যত পুকুরের উপরিতলের দিকে আসা যায় তত জলের চাপ কমতে থাকে। তাই পুকুরের তলদেশে উৎপন্ন বুদবুদের ওপর জলের চাপ বেশি হওয়ায় তার আয়তন কম হয় এবং বুদবুদটি যত ওপরের দিকে উঠতে থাকে তার ওপর জলের চাপ তত কমতে থাকে। ফলে তার আয়তন বৃদ্ধি পায়।


2. বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কী?
Ans. একটি নির্দিষ্ট উষ্ণতায় বেলুনে ফু দিলে বেলুনটির আয়তন বাড়ে এবং সঙ্গে সঙ্গে বেলুনের ভিতরের বাতাসের চাপও বাড়ে। যখন বেলুনে ফু দেওয়া হয় তখন বেলুনে অতিরিক্ত বাতাস প্রবেশ করে, ফলে বেলুনের ভিতরের বাতাসের ভর বেড়ে যায়, তাই আয়তন ও চাপ দুই-ই বেড়ে যায়। কিন্তু থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রেই বয়েলের সূত্রটি প্রযোজ্য। তাই এক্ষেত্রে বয়েলের সূত্রটি প্রযোজ্য নয়।

3. গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো
Ans. গ্যসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব: উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। একটি আবদ্ধ পাত্রে নির্দিষ্ট ভরের গ্যাস রেখে অর্থাৎ আয়তন স্থির রেখে এর উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির আগের বেগ বৃদ্ধি পায়। তখন আগের চেয়েও বেশি বেগে অণুগুলি পাত্রের দেয়ালে আঘাত করে। ফলে গ্যাসের অণুগুলির বেগও হ্রাস পায়, ফলে গ্যাসের চাপ কমে যায়।

4. বয়েলেব সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো।
Ans. বয়েলের সূত্র: স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে-কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয়।

সূত্রের ব্যাখ্যা : মনে করি, নির্দিষ্ট উয়তায় (T) নিদিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V এবং চাপ P, তাহলে
বয়েলের সূত্র অনুসারে, যখন T স্থির
 যেখানে ধ্রুবক
অর্থাৎ, PV = K = ধ্রুবক

এখন যদি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের P1 চাপে আয়তন V1 এবং P2 চাপে আয়তন V2 হয়, তবে বয়েলের সূত্রানুসারে, P1 V1 = P2 V2 = K (ধ্রুবক)

সুতরাং, বয়েলের সূত্র থেকে বলা যায় স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন এবং চাপের গুণফল সর্বদা ধ্রুবক। অর্থাৎ। গ্যাসের চাপ বাড়ালে আয়তন কমে এবং চাপ কমালে আয়তন বাড়ে।

5. চার্লসের সূত্র থেকে পরম শূন্যের মান নির্ণয় করো।
Ans. স্থির চাপে 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 এবং t°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তন Vt হলে, চার্লসের সূত্র অনুযায়ী,

∴ উষ্ণতায় ওই গ্যাসের আয়তন
অতএব, উষ্ণতায় যে-কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই উয়তাকে পরম শূন্য উষ্ণতা বলে।

6. 76 সেমি চাপে 27°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 200 সিসি। তাপমাত্রা স্থির রেখে চাপে 38 সেমি করলে গ্যাসের আয়তন কত হবে?
Ans. তাপমাত্রা স্থির থাকায় এর সমাধান বয়েলের সূত্র প্রযোজ্য হবে। এখানে, প্রাথমিক চাপ P1 = 76 সেমি প্রাথমিক আয়তন V1 = 200 সিসি অন্তিম চাপ P2 = 38 সেমি অন্তিম আয়তন V2 = ?
বয়েলের সূত্রানুসারে, P1 V1 = P2 V2   বা, সিসি

∴ গ্যাসটির অন্তিম আয়তন = 400 সিসি।

____________________________________________________________________________________
                              ।। তৃতীয় অধ্যায় ।।      

                             রাসায়নিক গননা 

1. পারমাণবিক ভর বলতে কী বোঝায় ?
Ans. রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল একাধিক যৌগ গঠন করলে, যৌগগুলির মধ্যে মৌলটির সর্বাপেক্ষা কম যে ভর বর্তমান থাকে তাকেই উক্ত মৌলের পারমানবিক ভর বলে।

উদাহরণ : নাইট্রোজেনের পারমাণবিক ভর = 14। অথবা, (কার্বন স্কেলে) কোনো মৌলের একটি পরমাণু C12 কার্বন পরমাণুর ভরের অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাটিকে মৌলের পারমাণবিক ভর বলা যায়। যেমন- কার্বন স্কেল অনুযায়ী, হাইড্রোজেনের পারমাণবিক ভর = 1.00796।

2. C-12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও।
Ans. যে একক দ্বারা কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশিত হয় এবং যার মান 12C আইসোটোপের একটি পরমাণুর ভরের অংশের সমান হয় তাকে পারমাণবিক ভর একক বলে। অর্থাৎ, পারমাণবিক ভর একক = 1টি 12C পরমাণুর প্রকৃত ভর।


❐ সমাপ্ত ❐

__________________________________________________________________________________________


❐ কেন আমাদের সাজেশন গুরুত্বপূর্ণ?

❍ আমদের সাজেশনের বৈশিষ্ট্য ❍

১) ৯০% প্রশ্ন কমন ।
২) অধ্যায় ভিত্তিক প্রশ্নের সংযোজন ।
৩) প্রতিটি বিষয়ে প্রশ্নের উত্তর আলোচনা
৪) টেস্ট ও ফাইনালের নমুনা প্রশ্নপত্র ।
৫) বিগত বছরের প্রশ্নপত্র ।
৬) অনলাইন টেস্ট এর সুবিধা।
৭) মক্ টেস্ট এর প্রশ্নপত্র ।
৮) অনুশীলনীর সমাধান ।
৯) প্রতিদিন এর অনুশীলনীর অভ্যাস
১০) "To The Point " এ উত্তর।
__________________________________________________________________________________________
⬤ WBBSE MADHYAMIK SUGGESTION PROBABILITY.

❍ Upto 90% questions will be in Madhyamik exam.
❍ We suggest this suggestion to carry good marks in Madhyamik 2021 history examination.

_____________________________________________
Contact Us:-

মাধ্যমিক 2021 পরীক্ষা প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের সাজেশান্ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন উল্লিখিত নম্বরে ।
❐ 7550814404
shubhadipmvv@gmail.com

__________________________________________________________________________________________

❐ Thanks for visiting our website. ❐

Post a Comment

0 Comments
close